১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৫:২১

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৩৮

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন।

৬:৩ সংখ্যাগরিষ্ঠ মতামতে দেওয়া রায়ে প্রধান বিচারপতি ব্রেট কাভানো উল্লেখ করেন, এই শুল্ক আরোপ আইনের নির্ধারিত সীমা অতিক্রম করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত ১৩০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ফেরত দেওয়া হবে কি না কিংবা কী প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে—সে বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেয়নি।

গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প ১৮০টিরও বেশি দেশের আমদানিপণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন। শুল্কের হার ছিল ন্যূনতম ১০ শতাংশ থেকে শুরু করে কম্বোডিয়ার ক্ষেত্রে ৪৯ শতাংশ এবং লাওসের ক্ষেত্রে ৪৮ শতাংশ পর্যন্ত। অস্ট্রেলিয়ার ওপরও প্রায় ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।

সে সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ ও ‘বন্ধুসুলভ নয়’ বলে মন্তব্য করেছিলেন।

রায়ের পর অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা সম্ভাব্য অর্থ ফেরতের আশা করছেন। পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক অবৈধ প্রমাণিত হলে মার্কিন সরকারকে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি ফেরত দিতে হতে পারে।

আরও পড়ুন