১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৪৫

শিরোনাম
পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

প্রথমবার শহীদ মিনারে আসায় জামায়াতকে স্বাগত জানালেন প্রতিমন্ত্রী

প্রথমবার শহীদ মিনারে আসায় জামায়াতকে স্বাগত জানালেন প্রতিমন্ত্রী

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৪৯

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, “প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল করতে পারে। যদি তারা সেই ভুল সংশোধন করে নতুনভাবে শুরু করতে চায়, তাহলে সে উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

নতুন সরকারের অধীনে শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, “এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি। এটি অত্যন্ত আনন্দের। প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হিসেবে ফুল দিয়েছি, পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানিয়েছি।”

তিনি আরও বলেন, “এর আগে প্রতিবছরই শ্রদ্ধা জানিয়েছি। তবে এবার আনন্দটা অনেক বেশি। কারণ, এবার আমরা সত্যিকারের গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অধীনে শ্রদ্ধা জানাতে পেরেছি।”

আরও পড়ুন