পিএস ও এপিএস পদে নিয়োগ পেলেন যারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০২
নতুন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রতিমন্ত্রী মিলিয়ে আরও সাতজনের একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে মন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন।
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. শফিকুর আলম। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম (রিতা)।
এছাড়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদের একান্ত সচিব হয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো. তানজিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবিরের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা উপ-সচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে উপদেষ্টার সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জোবায়ের হোসেন।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুর রহমান।
সহকারী একান্ত সচিবদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (নবম গ্রেড) ২২০০০-৫৩০৬০/- টাকা বেতন স্কেলে নিয়োগ পেয়েছেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন নিজ পদে থাকবেন বা সংশ্লিষ্টদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
