চার আসনে ভোট কারচুপির অভিযোগ: হাইকোর্টে রিট আবেদন গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থীদের করা আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এসব আবেদন গ্রহণ করে আদেশ দেন। একইসঙ্গে অভিযুক্ত আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল পুনঃগণনার আবেদন করা হয়। অন্যদিকে, শেরপুর-১ আসনে অনিয়মের অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এসব আসনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পরাজিত প্রার্থীরা।
বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ আবেদনগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট আসনগুলোর বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী গঠিত এই ট্রাইব্যুনাল নির্বাচনী অনিয়মগুলো খতিয়ে দেখবে। বিশেষ করে ব্যালট পেপার, মুড়ি ও অন্যান্য সরঞ্জামাদি যাতে নষ্ট না হয়, সেজন্য ইসিকে তা সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরাজয় মেনে না নেওয়া প্রার্থীরা ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পান। আজ জামায়াত ও বিএনপির মোট ৪টি আবেদনের প্রাথমিক শুনানি শেষে ট্রাইব্যুনাল আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
