২১ জুন ২০২৬, রবিবার, ১৮:৩৮

শিরোনাম
মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪২

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম (৭০)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জোয়াহেরুল ইসলাম এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার হৃদরোগ ও মাল্টি অর্গান ফেলিওর হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জোয়াহেরুল ইসলাম ভারতে অবস্থান করছিলেন। তিনি কলকাতার নিউটাউনে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে; ভোরে সংরক্ষণের জন্য পিস হেভেনে নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন