১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৮:৪৬

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

স্বাভাবিক পরিস্থিতিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্বাভাবিক পরিস্থিতিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ০১:৫৬

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

তিনি বলেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে বলে জানান তিনি।

সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি।

তিনি আরও বলেন, চলমান পরিস্থিতির জন্য যারা বিদেশ যেতে পারছে না, তারা যেন ঢাকায় এবং বাংলাদেশে সুরক্ষিত অবস্থায় থাকে, সেটা নিশ্চিত করছি।

আরও পড়ুন