ফেনীর যুবককে বিয়ে করতে ফিলিপাইন থেকে তরুণীর আগমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১২:০৮
ভালোবাসার কোনো সীমানা নেই এই কথারই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে ফেনীর একটি বিয়ে। সুদূর ফিলিপাইন থেকে প্রেমের টানে বাংলাদেশে এসে ফেনীর এক যুবককে বিয়ে করেছেন তরুণী জেনি।
বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সনাতন ধর্মীয় রীতি মেনে জেনি ও সুজন পালের বিয়ে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তার বাবা হিরলাল পাল। কাজের সূত্রে তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন। ২০১৮ সালে কাতারেই ফিলিপাইনের তরুণী জেনি (৩২)-র সঙ্গে তার প্রথম পরিচয় হয়। প্রথমে পরিচয়, পরে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়।
প্রায় আট বছরের সেই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একসঙ্গে নতুন জীবন শুরু করতেই জেনি বাংলাদেশে আসেন। বুধবার রাতে ফেনী কালী মন্দিরে আয়োজন করা হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পেয়ে তিনি খুব আনন্দিত। বাংলাদেশে এসে তার বেশ ভালো লেগেছে বলেও জানান তিনি। তার ভাষায়, এখানে মানুষের আচরণ, পরিবেশ ও আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।
বর সুজন পাল বলেন, আট বছরের সম্পর্কের পর তারা এক হয়েছেন। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চান তিনি।
বিয়ে পরিচালনা করেন পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন। ভিন্ন দেশের সংস্কৃতি পেরিয়ে এই প্রেমের গল্প এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। দূর দেশ থেকে আসা জেনিকে দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড়ও দেখা গেছে।
উল্লেখ্য, এর আগেও ফেনীতে এক বাংলাদেশি যুবককে বিয়ে করতে শ্রীলঙ্কা থেকে এসেছিলেন এক তরুণী।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
