১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৬:৩৫

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ০১:১৭

কিশোরগঞ্জের ইটনায় গর্তের পানিতে ডুবে প্রাণ গেল অর্ণব মিয়া (৪) নামের এক শিশুর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের খালপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত অর্ণব মিয়া একই গ্রামের শ্রাবণ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের পিঠা তৈরির জন্য অর্ণবের মা ও দাদীর সাথে তার নানা বাড়িতে যান। মা ও দাদীরা পিঠা তৈরির কাজে ব্যস্ত থাকার ফাঁকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিল অর্ণব। একপর্যায়ে বাড়ির সংলগ্ন গর্তের পানিতে পড়ে যায়।

অনেকক্ষণ শিশু অর্ণবকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে, গর্তের পানিতে নেমে অর্ণবকে উদ্ধার করে, ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান বলেন, শুনেছি পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন