মিসাইল আতঙ্ক: হরমুজ প্রণালী থেকে ফিরল বাংলাদেশি জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ০০:০৩
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাত ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের বহির্নোঙরে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।
বিএসসি সূত্র জানিয়েছে, লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হলেও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে রুট পরিবর্তন করা হয়েছে।
গত ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা চালালে প্রণালী থেকে মাত্র ৬৬ নটিক্যাল মাইল দূরে ভয়াবহ মিসাইল হামলার খবর পাওয়া যায়। নাবিকদের জীবন ঝুঁকির মুখে পড়ায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক রুট পরিবর্তন করে জাহাজটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্য পরিবহনের চেয়ে বর্তমানে নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তিনি জানান, জাহাজটি বর্তমানে শারজাহতে থাকলেও পরবর্তী গন্তব্য হবে কাতার। সেখান থেকে পণ্য বোঝাই করে পুনরায় আরব আমিরাতের জেবেল আলী বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। জেটির কাছাকাছি অবস্থান করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষাবলয় পাওয়া যায়, যা বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জাহাজের নিরাপত্তার জন্য জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
- • বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
