বন্ধুর বোনের পরিবার নিহত হওয়ার ঘটনায় শোকাহত মামুনুল হক
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬, ২৩:৩৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন-ভগ্নিপতি, তিন ভাগনে-ভাগনিসহ পুরো পরিবার নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মাওলানা ফয়সাল আহমাদ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মদীনা শরীফের মসজিদে নববী থেকে ফেসবুকে শোকবার্তা প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় তিনি লিখেছেন, ইন্নালিল্লাহ! পরপর দুর্ঘটনার সংবাদ আমাদের শোকাতুর করে চলেছে। মদীনা শরীফে মসজিদে নববীতে আছি। মাগরিব নামাজের অপেক্ষায়। আমার সহপাঠী, দীর্ঘ চল্লিশ বছরের বন্ধু, উস্তাদে মুহতারাম মাওলানা আবুল কালাম দামাত বারাকাতুহুমের সুযোগ্য সন্তান মাওলানা ফয়সালের কান্না ভেজা ফোন কল আমাকে বিমর্ষ করে দিল। হায় আল্লাহ এ শোক সইবার শক্তি তুমি তাদের পুরো পরিবারকে দান করো।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের ছোট বোন-ভগ্নিপতি, তিন ভাগনে-ভাগনিসহ পুরো পরিবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ان لله ما اخذ وله ما اعطى وكل عنده الى اجل مسمى
আল্লাহ তা'লা মরহুমদের দুর্ঘটনায় মৃত্যুতে শাহাদাতের মর্যাদা দান করুন। পরিবার ও আপনজনদের ধৈর্য ধারণের তাওফীক দান করুন। আমীন
শোক সংবাদ শুনেই আমি কিছু তেলাওয়াত ও নেক আমল করে দোয়া করেছি। সংবাদটি অবগত হয়ে আপনারাও অনুরূপ করবেন, এই অনুরোধ করছি।
আরও পড়ুন
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
