সরকারি বীজেই ফলাবেন ফসল, এমপির মাথা ছুঁয়ে কৃষকের অঙ্গিকার
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০১:১৬
কুমিল্লার লালমাই উপজেলায় কৃষি প্রণোদনার বীজ ও সার নিতে এসে এক কৃষকের ব্যতিক্রমী শপথের ঘটনা উপস্থিত সবার নজর কেড়েছে। এ সময় সংসদ সদস্যের মাথা ছুঁয়ে সরকারি বীজ ও সার ব্যবহার করেই ফসল উৎপাদন করার প্রতিশ্রুতি দেন ওই কৃষক।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে উপজেলার প্রায় ৬ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়। প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিপুলসংখ্যক কৃষক এতে অংশ নেন।
বিতরণ কার্যক্রম চলাকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের কৃষক বাবুল মিয়া বীজ ও সার নিতে এলে সংসদ সদস্য তাকে জিজ্ঞেস করেন, তিনি সরকারি এই উপকরণ দিয়ে সত্যিই ফসল ফলাবেন কি না।
জবাবে বাবুল মিয়া সংসদ সদস্যের মাথা ছুঁয়ে শপথ করে বলেন, ‘আমি অবশ্যই এসব ব্যবহার করে ফসল উৎপাদন করবো।’
কৃষক ও সংসদ সদস্যের এ খুনসুটি মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয় এবং তা সবার দৃষ্টি আকর্ষণ করে।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
