১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৭:২৫

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবক আটক

ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাইকালে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২১:৫৬

টাঙ্গাইলের মধুপুরের থানামোড়ের বটগাছতলা থেকে মিজানুর রহমান (২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত বলে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের সাগর কর্মকারের ফুফা রূপলাল কর্মকারের মধুপুরের জলচ্ছত্র এলাকার ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছিল। সাগর কর্মকার বিষয়টি এলাকার জামাই হিসেবে পরিচিত এবং পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পরিচয়দানকারী মিজানুর রহমানকে জানান। জমির ঝামেলার বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপলাল কর্মকার তাকে জলচ্ছত্র থেকে দাবিকৃত টাকা দেন। টাকা হাতে পেয়ে সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে আনারস বাগান ঘুরে দেখে আসার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তাকে ফোন করলে তিনি সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে মধুপুর থানা মোড়ে যেতে বলেন। থানা মোড়ের বটগাছ তলায় প্রায় ঘণ্টাখানের অপেক্ষার পর মিজানুর রহমান এসে আরো ৫ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে সাগর কর্মকার মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাগর কর্মকার বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, মিজানুর রহমান একজন ভুয়া পুলিশ এটা স্বীকার করেছেন।  তারা পুলিশ হেডকোয়াটার্সে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি নেভি রঙের জ্যাকেট (ট্র্যাকসুট), সামনে পুলিশ লেখা প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল (বাইক), পুলিশের ব্যবহৃত একটি লাল-নীল রঙের সোল্ডার লাইট জব্দ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ না হয়েও মিজানুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন