নারায়ণগঞ্জে প্রাচীন মটকা উদ্ধার, গুপ্তধনের আশায় এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২২:২১
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে একটি বসতবাড়ির মাটির নিচ থেকে প্রাচীন একটি মটকা উদ্ধার করা হয়েছে। পুরোনো এই মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে- এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মটকাটি দেখতে ওই বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক জনতা।
শনিবার (২৮মার্চ) বিকেলে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে নির্মাণকাজে মাটি খননকালে মটকাটি দেখতে পান সংশ্লিষ্টরা। পরে খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নির্মাণকাজে মাটি খননের সময় মাটির বেশ গভীরে থাকা বিশালাকার পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালে মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করতেন। এমন পাত্রে গুপ্তধন থাকতে পারে এমন বিশ্বাস থেকেই এ খবর দ্রুত ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ওই ওয়ার্ডের সাবেক কমিশনার সুলতান আহমেদ বলেন, মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানানো হয়েছে। মটকাটির ভেতরে আসলে কী আছে এবং এটি আসলে কতটা প্রাচীন, তা তাদের বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি জানান, মটকাটি শত বছরের পুরনো হবে। এটি আগের দিনের মানুষ পানি সংগ্রহে অথবা ধান চালসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহে রাখতো। এটি অবশ্যই প্রত্নতত্ত্ব নিদর্শন। এ বিষয়ে আমি উর্ধতনদের জানাবো। আমরা এটি উদ্ধার করে আমাদের সংগ্রহে রাখার ব্যবস্থা করবো।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
