১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৮:৪১

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬, ০১:১৭

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার (২৮ মার্চ) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন