স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬, ২০:১৮
রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে কার্যকর বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎ শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর স্কুলের সময়ে সৃষ্ট যানজট কীভাবে নিরসন করা যায় এবং এর বিকল্প সমাধান কী হতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করে দ্রুত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
আলোচনায় উঠে আসে যে, রাজধানীর একটি স্কুলে ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে, যা ভয়াবহ যানজটের সৃষ্টি করে। এতে সাধারণ মানুষের পাশাপাশি খোদ শিক্ষার্থীরাই সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তির শিকার হয়। প্রধানমন্ত্রী এই সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে স্থায়ী বিকল্প সমাধানের পরামর্শ দেন।
আরও পড়ুন
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’
- • নিষিদ্ধ মানে নিষিদ্ধই’, আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য নৌমন্ত্রী রবিউল আলমের
- • জুলাই হত্যাযজ্ঞের আরও ৩ মামলায় জামিন চাইলেন দীপু মনি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে প্রাণহানি আরও এক শিশুর
