দোহারে গৃহবধূ হত্যার প্রধান আসামি ইসমাইল গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৭:৪১
ঢাকার দোহারে গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালী জেলার চরজব্বার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, প্রবাসে থাকাকালীন পরিচয়ের সূত্রে প্রায় সাত বছর আগে ভিকটিমের সঙ্গে ইসমাইল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল এবং ইসমাইল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। ঘটনার এক মাস আগে ভিকটিম দেশে ফিরলে ইসমাইলও দেশে ফিরে আসেন এবং বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করেন।
এর ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ভোরে ইসমাইল মোবাইল ফোনে কল করে ভিকটিমকে দোহারের নয়াবাড়ী এলাকায় তার বাবার বাড়ির বাইরে ডেকে আনেন। পরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা টিউবওয়েল পাড়ে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ১৬ মার্চ দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০ এর কাছে আবেদন জানালে ছায়া তদন্ত শুরু হয়।
অবশেষে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইল হোসেন নোয়াখালীর হাতিয়া থানার গামছাখালী গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
