১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৯:১৫

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

দেশে ফের ভূমিকম্প অনুভূত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২০:০৩

দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই কম্পন আঘাত হানে, যার প্রভাব ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের অক্ষাংশ ২৪.৮১° উত্তর এবং দ্রাঘিমা ৯২.৬২° পূর্ব এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মূল কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৪ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ছাতকসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন