১৯ জুন ২০২৬, শুক্রবার, ০২:১৭

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২১:৫৪

কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার নুরুল হোসাইনের মুরগির খামার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক চালানের সঙ্গে জড়িত তিনজন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ দল খামারটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। পরে খামারে তল্লাশি চালিয়ে দুটি বস্তা থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, ইয়াবার বড় চালানটির মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন