কোয়ালিটি এডুকেশন ফিরিয়ে আনতে চান শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ১৯:০১
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরীক্ষার সময় কী করে, তা তিনি জানেন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বগুড়ার স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে শহরের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের মাইক্রোফোন দিলেই দাবি-দাওয়া শুরু হয়ে যায়। যেখানেই যাই, শুধু দাবি-দাওয়া আর হৈচৈ দেখি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকদের আর জলকামানের মুখে পড়তে হবে না।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার হলো শিক্ষাকে মানসম্মত করা। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সমন্বিতভাবে কাজ করতে হবে।
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল বগুড়াকে শিক্ষা নগরী করা। সেই সময়ে আমরা অনেক কাজ করেছি।’
মন্ত্রী জানান, ধীরে ধীরে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে বেশি গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, জাতীয় আয়ের একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষাখাতে বরাদ্দের ঘোষণা থাকলেও সেই অর্থ কার্যকরভাবে ব্যয়ের বিষয়টি এখনো চ্যালেঞ্জ।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তাদের বিভিন্ন দাবির বিষয়ে তিনি অবগত, তবে শুধু দাবি নয়, বাস্তব উন্নয়নের দিকেও নজর দিতে হবে।
শিক্ষাবর্ষ ও পরীক্ষার সময়সূচি নিয়ে তিনি বলেন, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা জানুয়ারিতে ভর্তি হলেও পরীক্ষার দীর্ঘসূত্রিতার কারণে বছরের বড় একটি অংশ নষ্ট হচ্ছে। এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ব্যবস্থা চালুর কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে সামনে মাধ্যমিক পরীক্ষার কারণে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন
- • জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে,আহত ৪ ভারতীয় সেনা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
- • দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
- • বাজুসের নতুন ঘোষণায় ফের বাড়ল স্বর্ণের দাম
- • দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী
- • টেক্সাসে মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১
- • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
