১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৩:৪৫

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

দামুড়হুদায় বজ্রাঘাতে স্কুলছাত্র নিহত

দামুড়হুদায় বজ্রাঘাতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১৭:৪৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রাঘাতে তাজিমুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তাজিমুল ইসলাম পার কৃষ্ণপুর গ্রামের কাজিমুল ইসলামের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাজিমুল তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চলমান বৈরী আবহাওয়ার কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আরও পড়ুন