চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ, রাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬, ০০:৪৩
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০.৩০ এ এই বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন," চট্টগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। তিনি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান এবং অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত"।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, "অন্যায়কারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।"
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল মিঠু, সহ-সভাপতি নুর উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাসসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এর আগে, চট্টগ্রাম সিটি কলেজে গ্রাফিতি আঁকা ও তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধের জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • ১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
- • যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- • গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর
- • আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির
- • 'দশজন খেলোয়াড়, একজন স্ট্যাচু', বিশ্ব মিডিয়ায় রোনালদোকে তিরস্কার
- • রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হাম নাকি চিকেনপক্স, চেনার সহজ উপায়
