১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৯:৪২
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১২৭তম বারের মতো পিছিয়েছে মামলার কার্যক্রম। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২২ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। পরদিন ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
মামলার আসামিরা হলেন— তানভীর রহমান, এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। এদের মধ্যে তানভীর রহমান ও পলাশ রুদ্র পাল জামিনে রয়েছেন, অন্যরা কারাগারে আছেন।
প্রথমে শেরেবাংলা নগর থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। এরপর তদন্তভার পায় র্যাব। গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন। চার সদস্যের ওই টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পিবিআই প্রধান।
আরও পড়ুন
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • ১৪ বছরেও শেষ হয়নি সাগর-রুনি হত্যা তদন্ত
- • যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- • গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর
- • আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির
- • 'দশজন খেলোয়াড়, একজন স্ট্যাচু', বিশ্ব মিডিয়ায় রোনালদোকে তিরস্কার
- • রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা
- • কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
