১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৪:২২

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

দুই উপজেলায় টানা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়

দুই উপজেলায় টানা বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ২২:৪৩

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ এপ্রিল) থেকে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই দুই উপজেলায় কার্যত অচল হয়ে পড়ে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।

বিদ্যুৎ না থাকায় বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক সেবা থেকেও বঞ্চিত হন গ্রাহকরা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এদিকে রৌমারীতে একটি-দুটি সিম কোম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেলেও বেশিরভাগ কোম্পানির নেটওয়ার্ক একদমই নেই বললেই চলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল মিয়া জানান, গত কয়েকদিন ধরে দিনে-রাতে মিলিয়ে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাও আবার মাঝেমধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কার্যত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কম বিদ্যুৎ ব্যবহার করলেও মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি গত ১৫ দিন ধরে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়েছে। ব্যাটারিচালিত ইজিবাইকগুলো চার্জ দিতে না পারায় রাস্তায় গাড়ি নেই বললেই চলে। ফলে অল্প কিছু যানবাহন চললেও কয়েকগুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

ব্যাটারিচালিত অটোভ্যান চালক স্বাধীন মিয়া বলেন, কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না। গাড়ি নিয়ে বের হতে পারছি না। দিন এনে দিন খাই—এখন সংসার চালানোই কঠিন হয়ে গেছে।

এ দিকে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে। পরীক্ষাকেন্দ্রে যাতায়াতেও দেখা দিয়েছে সংকট। অল্প কিছু যানবাহন পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ বেশি।

রৌমারীর চরশৌলমারী বাজারের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই সেবা বন্ধ রয়েছে। ফলে ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন