১৯ জুন ২০২৬, শুক্রবার, ১০:৫৪

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

"জলাবদ্ধতা রোধে খাল খননের পরিকল্পনা সরকারের"

"জলাবদ্ধতা রোধে খাল খননের পরিকল্পনা সরকারের"

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ২৩:৩৮

পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও জানান, ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সড়ক উন্নয়নের পাশাপাশি রেলযোগাযোগ বাড়ানো হলে যানজট কমবে এবং ব্যয়ও হ্রাস পাবে। অতিরিক্ত সড়ক নির্মাণে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাত নিয়েও পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিগগিরই সিলেট মেডিকেল কলেজে ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১২০০ শয্যায় উন্নীত করার লক্ষ্য রয়েছে। এছাড়া সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদারে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ক্রীড়াক্ষেত্র উন্নয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর কথাও জানান তিনি। এতে দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু অংশ নেবে এবং এখান থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং দেশকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এছাড়া নগর পরিচ্ছন্নতা রক্ষায় যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে শিশুদের সচেতন করতে সিলেট সিটি করপোরেশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন