আগামী পাঁচ বছরে গৌরনদীতে ১২০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হবে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২১:০৫
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাচনের পূর্বে যেসব প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তারমধ্যে দেশব্যাপী আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি অন্যতম।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন’ উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সারা দেশে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত তারা যদি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এসময় আগামী পাঁচ বছরের মধ্যে গৌরনদীতে ১২০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে বলে জানান। তবে প্রাথমিকভাবে ৫ কিলোমিটার খালের ২ কিলোমিটারের কাজ আজ থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।
সরকারি কাজে জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা জনগণকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বাস্তবায়ন করবে।
মন্ত্রী আরো বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে হবে যেন সরকারের জবাবদিহি বৃদ্ধি পায়। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
