১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৭:১২

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৫:০৫

সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির এক শতাংশ অর্থাৎ প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) সেবা কার্যক্রম উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার নারী থাকবেন। তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা নিশ্চিত করবেন।

তিনি বলেন, অতীতের সরকার হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করতে পারেনি। সময়মতো টিকা আমদানি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের সহায়তায় টিকা সংগ্রহ করে প্রথম ধাপে ১৮ জেলায় হাম প্রতিরোধ কার্যক্রম শুরু করে এবং পরে তা সারাদেশে সম্প্রসারণ করা হয়।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, অতীতের মতো সেবা দিলে চলবে না। স্বাস্থ্যখাত উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, তাই সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ সেবা চালু করা হয়েছে। বেসরকারি খাতের সহায়তায় এসব কেন্দ্র স্থাপন সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জরুরি চিকিৎসাসেবা জোরদার করতে চারটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের জটিল রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার কাজে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের রান্নাঘর ও সামগ্রিক পরিবেশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী তিন দিনের মধ্যে রান্নাঘরের সব সরঞ্জাম পরিষ্কার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তা না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন