আইসিসির দ্বারস্থ বুলবুল, মেলেনি সাড়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০০:৫৪
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক পদচ্যুত হওয়ার পর আইসিসির হস্তক্ষেপ চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সদ্য সাবেক সভাপতি আইসিসিকে চিঠি দিলেও সাড়া পাচ্ছেন না।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, মূলত 'দ্বিমুখী' আচরণের কারণে বুলবুলকে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
পিটিআই জানিয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুলের এই আবেদন এখন নানা প্রশ্নের মুখে। আইসিসি সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হস্তক্ষেপের বিষয়ে তার বর্তমান অবস্থান এবং আগের কাজের মধ্যে স্পষ্ট অসংগতি রয়েছে।
বুলবুল যখন বিসিবি প্রধান ছিলেন, তখন তিনি আইসিসি-কে জানিয়েছিলেন যে বাংলাদেশ সরকার জাতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরের অনুমতি দেয়নি। তখন তিনি সরকারি নির্দেশ মেনে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ এখন তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি অভিযোগ করছেন এটি সরকারি হস্তক্ষেপ এবং আইসিসি-র নিয়ম বিরুদ্ধ। আইসিসির কর্মকর্তারা তার এই অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে দেখছেন।
নাম প্রকাশ না করার শর্তে আইসিসি-র একজন পরিচালক পিটিআইকে বলেন, ‘এটি সত্যিই আশ্চর্যজনক। এই সেই একই বোর্ড সভাপতি যিনি কিছুদিন আগে আইসিসি-র সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও সরকারের দোহাই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। আর এখন নিজের পদের বেলায় তিনি সরকারি হস্তক্ষেপের দোহাই দিয়ে আইসিসির সুরক্ষা চাইছেন। এই ঘটনার ফলে বুলবুলের অভিযোগ আইসিসির কাছে গুরুত্ব হারাচ্ছে।
সূত্র বলছে, তার এমন পরস্পরবিরোধী অবস্থানের কারণে আইসিসি আপাতত কোনো পদক্ষেপ নেবে না।
অন্যদিকে, বিসিবি পরিচালনার জন্য গঠিত ১১ সদস্যের অ্যাড-হক কমিটির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটে বুলবুল পরবর্তী নতুন এক প্রশাসনিক অধ্যায় শুরু হতে যাচ্ছে। সরকারি হস্তক্ষেপের অভিযোগের ক্ষেত্রে আইসিসি সাধারণত খুব ধীরে এবং তাদের নিজস্ব নিয়ম মেনেই প্রতিটি বিষয় যাচাই করে থাকে।
আরও পড়ুন
- • বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
