০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়

জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ২৩:১০

রাজধানীর মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে মৃত্যুর সাত দিন পর উদ্ধার হওয়া বৃদ্ধা নূরজাহান বেগমের চার সন্তানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাদের শিক্ষাগত ও পেশাগত পরিচয় সঠিক বলে জানা গেছে। মৃত নূরজাহান বেগমের তিন ছেলে ও এক মেয়ে দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এবং সমাজে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত।

​নূরজাহান বেগমের বড় ছেলে ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে মংলা বন্দর কর্তৃপক্ষের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। তিনি মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে পাস করার পর বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ কোরিয়া থেকে এমপিপি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরিতে যোগ দিয়ে তিনি পরিকল্পনা কমিশন, ভূমি, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এমনকি তিনি সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উপ-পরিচালক হিসেবেও নিয়োজিত ছিলেন।

​তার দ্বিতীয় ছেলে ড. এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তণ ছাত্র এবং এসএসসি ও এইচএসসিতে সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। বুয়েট থেকে বিএসসি ও এমএসসি করার পর তিনি কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

​নূরজাহান বেগমের একমাত্র কন্যা ফাতিমা নাসরিন সুলতানা মিরপুরের ইম্পেরিয়াল স্কুলের একজন শিক্ষিকা এবং ছোট ছেলে কে এম আতিকুর রহমান বর্তমানে কানাডায় অবস্থান করছেন, যার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সন্তানদের এমন উচ্চশিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠা সত্ত্বেও মায়ের এই নির্মম ও অবহেলিত পরিণতি সমাজের নৈতিক অবক্ষয়কে তীব্রভাবে ফুটিয়ে তুলেছে।

আরও পড়ুন