০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

নতুন গানে পরীমণি

নতুন গানে পরীমণি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬, ২০:৩৪

কোরবানির ঈদ সামনে রেখে আলোচনায় এসেছে সরকারি অনুদানের সিনেমা ডোডোর গল্প। সিনেমাটির নতুন গান জোছনা প্রকাশের পর দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে অভিনেত্রী পরীমণি ও সাইমন সাদিকের রসায়ন ঘিরে।

সম্প্রতি জি সিরিজ এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। আবেগঘন কথামালা ও সুরে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক এবং সুর করেছেন প্রিন্স মাহমুদ। সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা।

‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’ এমন কথায় এগিয়ে যাওয়া গানটিতে সম্পর্ক, আবেগ ও ভাঙা গড়ার গল্প তুলে ধরা হয়েছে। ভিডিওতে পরীমণিকে দেখা গেছে কাজল চৌধুরী চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

গানটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রিন্স মাহমুদ বলেন, এটি বাণিজ্যিক চিন্তার চেয়ে আত্মতৃপ্তির জায়গা থেকে তৈরি করা হয়েছে। একইভাবে তানযীর তুহীন জানান, গানের আবেগ ধারণ করেই তিনি কণ্ঠ দেওয়ার চেষ্টা করেছেন।

রেজা ঘটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘ডোডোর গল্প’ একটি পারিবারিক ও মানবিক সম্পর্কনির্ভর সিনেমা। এতে আরও অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, শহিদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম।

২০২৩ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়। দৃশ্যধারণের কাজ শেষ হলেও এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন