তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ২১:৩৫
জ্যৈষ্ঠের প্রচণ্ড খরতাপে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৪০টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আরও অন্তত তিন দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি জুন মাসে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দেশের ওপর দিয়ে দুই থেকে তিন দফা তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা ইতোমধ্যে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। জুন মাসে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। আর ৪০ ডিগ্রির বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, জুনের প্রথমার্ধে দেশের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে, যা বর্ষাকালের সূচনা নির্দেশ করে। এ মাসে পাঁচ থেকে সাত দিন বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে।
এ সময় দেশের নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
