০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী

ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ০০:৫৩

মশক নিধনের কৌশল শিখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সন্ধ্যার পর দেশের যেকোনো ডোবার পাশে কয়েক ঘণ্টা দাঁড়ালেই মশা দমনের নতুন নতুন পদ্ধতি বের করা সম্ভব।

সম্প্রতি মশক নিয়ন্ত্রণে উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরে যাওয়ার প্রস্তাব দেন শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ কর্মকর্তা। স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তা সরাসরি নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, মশা নিধনের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই সমস্যা ও সমাধান দুটোই খুঁজে পাওয়া সম্ভব।

জানা গেছে, সফরটির ব্যয় বহনের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি এর। তবে প্রস্তাবটি অনুমোদন না পাওয়ায় সফরটি আর হচ্ছে না।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে অনেকে দেশের মশক সমস্যা, সরকারি ব্যয় সাশ্রয় এবং কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

আরও পড়ুন