০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৮:০৯

শিরোনাম
২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধ আউয়ালের

বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধ আউয়ালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৭

কুমিল্লার লালমাইয়ে তারাবির নামাজ পড়তে গিয়ে যাত্রীবাহী বাসচাপায় প্রাণ হারিয়েছেন আবদুল আউয়াল (৭০) নামের এক বৃদ্ধ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আউয়াল উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

নিহতের প্রতিবেশী শিক্ষানবিশ আইনজীবী ইকবাল হোসেন বলেন, নিহত ব্যক্তি সম্পর্কে আমার মামা হন। তিনি একজন পরহেজগার মানুষ। শনিবার সন্ধ্যার পরে তিনি তারাবির নামাজ পড়ার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। আলীশ্বর উত্তর বাজারে অবস্থানকালে নোয়াখালীগামী দ্রুতগামীর হিমাচল পরিবহনের একটি বাসচাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আলীশ্বরে বাসচাপায় এক বৃদ্ধ মারা গেছেন শুনেছি। খবর পেয়ে আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরও পড়ুন