পাংশায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:১৩
রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৬ মার্চ) পাংশা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. কেসমত আলী শেখ (৫২), উকিল মন্ডল (৭০) এবং মো. লিপু মিয়া (৪০)। এর মধ্যে কেসমত আলী শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের শুকুর আলী শেখের ছেলে। তাকে পাংশা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, আরেক মামলায় উকিল মন্ডল ও একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসিামি লিপু মিয়া গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
