২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:০৬

শিরোনাম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা

এসএসসির বোর্ড খাতা দেখছে এসএসসি পরীক্ষার্থী!

এসএসসির বোর্ড খাতা দেখছে এসএসসি পরীক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৯:২২

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার উত্তরপত্র একজন ১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ-সংক্রান্ত কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া।

জানা গেছে, উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মিয়া সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব পান। তবে নিজে খাতা মূল্যায়ন না করে একজন এসএসসি পরীক্ষার্থীকে দিয়ে সেই কাজ করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের মতে, পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। নির্ধারিত শিক্ষক ছাড়া অন্য কাউকে, বিশেষ করে একজন পরীক্ষার্থীকে এ কাজে যুক্ত করা হলে ফলাফলের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

একাধিক অভিভাবক বলেন, এ ধরনের অনিয়ম শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বাচ্চু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কঠোর নজরদারি রাখা হবে।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন