জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২০:১১
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখার ঘটনাকে বিশেষ গুরুত্ব দেয়নি ভারত।
মঙ্গলবার (২৩ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের কোনো গাফিলতির কথা স্বীকার করেননি।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, আইওআরএর বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি সার্ক ভিসা ও ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশে বাধার মুখে পড়েন কেন এবং এ বিষয়ে ভারতের অবস্থান কী।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, জাহেদ উর রহমান গত ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে দিল্লিতে পৌঁছান। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়। তবে পরে তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মন্দির কমপ্লেক্সে রামের ৮১ ফুট উচ্চতার মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিয়েও মন্তব্য করেন ভারতীয় মুখপাত্র।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু দেবদেবীদের অবমাননার কিছু খবর তারা দেখেছেন, যা নিয়ে প্রতিবাদের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশের সরকার চরমপন্থি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে ভারত আশা করছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ
- • জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
- • তেহরানে তিন দিনের ছুটি, খামেনির দাফন ৬ জুলাই
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
