২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:৫৬

শিরোনাম
জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’

আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ

আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২০:২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ দেখাকে কেন্দ্র করে প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী নাঈম আহমদ সানিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণসহ কয়েকজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া অভিযোগপত্রে ঘটনার বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নাঈম আহমদ সানি।

অভিযোগে বলা হয়, সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে মুক্তমঞ্চে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ দেখতে গেলে খেলা শুরুর আগে চলমান একটি রম্য বিতর্ক অনুষ্ঠান নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় অন্যদের সঙ্গে তিনিও খেলা চালুর দাবি জানান। এ সময় জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান ইমন, দর্শন বিভাগের শাহানুর রহমান সানজুসহ কয়েকজন তাকে ঘিরে মারধর করেন বলে অভিযোগ করেন সানি। হামলার সময় কিল-ঘুসি ও ধাক্কাধাক্কির পাশাপাশি তার গলায় থাকা আর্জেন্টিনার পতাকা পেঁচিয়ে ধরায় শ্বাসরোধের পরিস্থিতি তৈরি হয়। এতে মুখ, গলা ও চোখের আশপাশে আঘাত পান এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার পর আতঙ্কিত হয়ে তিনি টিএসসির একটি ওয়াশরুমে আশ্রয় নেন এবং পরে নিরাপত্তা ও বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন।

অভিযোগের বিষয়ে মাহমুদুল হাসান কিরণ বলেন, অতিরিক্ত দর্শকের কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে তিনি সেখান থেকে চলে যান এবং পরবর্তী ঘটনার বিষয়ে তার কোনো ধারণা নেই। আহত হওয়ার খবর পেয়ে সৌজন্যবশত খোঁজ নিতে গেলেও ভুক্তভোগী তার সঙ্গে দেখা করেননি বলে জানান তিনি।

অন্য অভিযুক্ত আসাদুজ্জামান ইমন দাবি করেন, তারা মূলত পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গিয়েছিলেন এবং মারধরের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে ওই সময় মবের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি স্বীকার করেন।

অন্যদিকে অভিযুক্ত শাহানুর রহমান সানজুর বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষ এবং জাকসুর ভিপিকে নিয়ে আলোচনা করা হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন