তেহরানে তিন দিনের ছুটি, খামেনির দাফন ৬ জুলাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২০:০২
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন উপলক্ষে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানায়, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। এই তিন দিনে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধা নিবেদন এবং দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানযাদেহ জানান, ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার আয়োজন করা হবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে দাফন। এ কারণে তেহরান প্রদেশে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে, তবে ৬ জুলাই দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।
খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছে।
উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।
১৯৮৯ সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আলি খামেনি। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি টানা প্রায় সাড়ে ৩৬ বছর দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ
- • জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
- • তেহরানে তিন দিনের ছুটি, খামেনির দাফন ৬ জুলাই
- • সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ!
- • এসএসসির বোর্ড খাতা দেখছে এসএসসি পরীক্ষার্থী!
- • ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
