২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে স্বামী নিহত, স্ত্রী আহত

আত্মীয়ের মরদেহ দেখতে গিয়ে স্বামী নিহত, স্ত্রী আহত

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৮

চুয়াডাঙ্গা সদরে আত্মীয়র মরদেহ দেখতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে সাহার আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীসহ ছয়জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহার আলী (৫০) সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

আহতরা হলেন: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ এলাকার সাহার আলীর স্ত্রী সিফালী খাতুন (৪০),  আশরাফুল হক (৫৫), জামাত আলীর স্ত্রী বেবী খাতুন (৫০), পারভীনা আক্তার (৪৫), জুরিমা খাতুন (২৭) শুকুর আলী (৬৫)। ইজিবাইকচালক বাদে সবাই একই পরিবারের সদস্য।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সদর উপজেলার পুরাতন ভান্ডারদহ গ্রামের একই পরিবারের ছয়জন ইজিবাইকে এক আত্মীয়র মরদেহ দেখতে ঝিনাইদহ সদর উপজেলার নাতকুন্ড গ্রামে যাচ্ছিলেন। এ সময় ইজি বাইকটি ৯ মাইল নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে সাহার আলির মারা যান এবং আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে জুরিমা খাতুনের অবস্থা গুরুতার হাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’

আরও পড়ুন