২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

মিরপুরে অগ্নিকাণ্ড: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

মিরপুরে অগ্নিকাণ্ড: তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫, ১৩:৪১

ঢাকার মিরপুর রূপনগরের পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটিতে রয়েছেন বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, উপসহকারী পরিচালক অতীশ চাকমাসহ ফায়ার সার্ভিসের আরও চার কর্মকর্তা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস ও পাশের কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। গার্মেন্টসের আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন নেভাতে সময় লাগে প্রায় ২৬ ঘণ্টা ৪০ মিনিট।

ঘটনাস্থল থেকে পোশাক কারখানার ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত অনুসন্ধান করবে।

আরও পড়ুন