২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৬

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভাটারায় গ্যাস বিস্ফোরণ হওয়ার ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও একজন

ভাটারায় গ্যাস বিস্ফোরণ হওয়ার ঘটনায়  শিশুসহ দুজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও একজন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৩:৫৮

রাজধানীর ভাটারা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. শাহিন (২৪) ও তার আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার।

এ ঘটনায় ফাহিমা আক্তার নামে আরও একজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শিশু হাফসা আক্তারের মৃত্যু হয়। পরে শুক্রবার সকাল ৬টার দিকে মারা যান শাহিন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থাও সংকটাপন্ন।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে ভাটারার নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি জানান, নিহত শাহিন একটি কাপড়ের শোরুমে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। পরে রান্নার আগুন বা অন্য কোনো উৎস থেকে সৃষ্ট স্ফুলিঙ্গে বিস্ফোরণ ঘটে।

এদিকে, বাড়িওয়ালার অবহেলার অভিযোগ তুলেছেন দগ্ধ ফাহিমা আক্তারের চাচি শামীমা সুলতানা। তিনি জানান, প্রায় এক মাস আগে পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় ওঠার পরই গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হয়েছিল। তখন পাইপ মেরামত করা হলেও পরে আবার লিকেজ দেখা দেয়।

তার অভিযোগ, একাধিকবার জানানো সত্ত্বেও গ্যাস পাইপের স্থায়ী সমাধান না করায় এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন