২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পাশে দুই নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১১:৪৪

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুই নারী জরুরি বিভাগের পাশে অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় তাদের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

আরও পড়ুন