২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:১০

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৮:৩৬

রাজধানীতে থাকেন? বাড়িওয়ালা, ভাড়াটিয়া বা মেসে থাকলে আপনার জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য সংরক্ষণে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, সংক্ষেপে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি বলছে, এই ডিজিটাল তথ্যভান্ডারের মাধ্যমে বিট পুলিশিং আরও কার্যকর হবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ, নিখোঁজ ব্যক্তি শনাক্ত, পরিচয় যাচাই এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য সংগ্রহে সহায়তা মিলবে।

বাড়িওয়ালারা সহজেই ভাড়াটিয়ার পরিচয় যাচাই করতে পারবেন। অন্যদিকে ভাড়াটিয়ারাও প্রয়োজন হলে দ্রুত বিট অফিসারের মাধ্যমে পুলিশি সহায়তা নিতে পারবেন।

বর্তমানে সিআইএমএস ডাটাবেজে নিবন্ধিত রয়েছে প্রায় ৩৬ লাখ ৭৩ হাজার পরিবার। এতে সংরক্ষিত আছে ৫০ লাখের বেশি নাগরিকের তথ্য।

নিবন্ধনের জন্য রাজধানীর যেকোনো থানা বা পুলিশ ফাঁড়ি থেকে সিআইএমএস ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দেওয়া যাবে। আর বাসা পরিবর্তন করলে নতুন এলাকার সংশ্লিষ্ট থানায় আবারও নিবন্ধন করতে হবে।

নিরাপদ ও স্মার্ট ঢাকা গড়তে সবাইকে সিআইএমএসে নিবন্ধনের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

আরও পড়ুন