এলএনজি সরবরাহ ব্যাহত, রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১২:০১
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিক এলাকায় গ্যাসের স্বল্পচাপের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না সিএনজিচালিত যানবাহনের চালকরা। অনেক চালক জানান, ভোররাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকলেও সময়মতো গ্যাস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে।
একই পরিস্থিতি দেখা গেছে আবাসিক এলাকাগুলোতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ফলে রান্নাবান্না করতে না পেরে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে টার্মিনালটি সচল করতে গত বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের বিশেষজ্ঞরা মেরামত কাজ শুরু করেছেন।
সংস্থাটি আরও জানায়, দেশে প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ আসে এলএনজি থেকে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। তবে গত বছর থেকে গড়ে প্রতিদিন প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার ফলে সরবরাহ ঘাটতি আরও প্রকট হয়ে উঠেছে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
