২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২২:০৯

শিরোনাম
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাঁচ দফা দাবিতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়েতের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়েতের মানববন্ধন

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩৭

পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে দলটির নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

জামায়াতের পাঁচ দফা দাবিগুলো হলো—গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে জামায়াত একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে দলটির কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন