সেরা ক্রিকেট খেলার এটিই সেরা সময়: সিমন্স
প্রকাশিত: ২৭ মে, ২০২৫, ০৯:৩৮
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে। মানসিকভাবে কিছুটা পিছিয়েই থাকার কথা বাংলাদেশ দলের। তবে টাইগার কোচ ফিল সিমন্স এই সময়টাকেই বলছেন নিজেদের সেরা ক্রিকেট উপহার দেয়ার সেরা সময়।
সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না জানি না। আমাদের সেরা ক্রিকেট খেলার জন্য সেরা সময় এটিই। আমরা সিরিজ জিততে এসেছি। পাকিস্তান যেকোনো সময়েই ভয়ঙ্কর দল। সহজভাবে নেয়া যাবে না। তারা যেকোনো দিন ভালো খেলতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে চোট পান মুস্তাফিজুর রহমান। আঙুলের সেই চোটে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে যান এই টাইগার পেসার। তার জায়গায় দলে ঢুকেছেন খালেদ আহমেদ। ফিজকে নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘হ্যা, মোস্তাফিজ এখন সিনিয়র। আপনি আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। সে আইপিএলে কীভাবে বল করেছে আমরা দেখেছি। আমরা তাকে মিস করব। তবে এটি অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’
তাসকিন আর মুস্তাফিজ না থাকায় কিছুটা ভারসাম্য নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনটা দাবি করে এই ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি মনে করি, এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুজন সিনিয়র বোলার না থাকায় হয়তো পুরোপুরি ভারসাম্যটা নেই।’
২৮শে মে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০শে মে এবং শেষটি ১লা জুন। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
