২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বিসিবির নুতন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির নুতন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

প্রকাশিত: ৩০ মে, ২০২৫, ১২:১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেলে বিসিবির বোর্ড সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল।

তবে আমিনুলের সভাপতি হওয়াটা গতকালই অনেকটা নিশ্চিত হয়ে যায়।

যখন রাতে সদ্য সাবেক হওয়া ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে বিসিবির আট পরিচালক চিঠি দিলে সাবেক অধিনায়কের কাউন্সিলর পদ খারিজ করে দেয় এনএসসি। ফারুকের সেই জায়গায় আজ আমিনুলকে কাউন্সিলর মনোনীত করে এনএসসি। কাউন্সিলর মনোনীত হয়েই আজ বিকালে বিসিবি ভবনে আসেন সাবেক অধিনায়ক।

বিসিবির ১৬তম সভাপতি হলেন আমিনুল। দীর্ঘদিন ধরেই আইসিসির ডেভেলমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন তিন। বর্তমানে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। বাংলাদেশের হয়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন তিনি।

ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি তিনি করেছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে। আমিনুল নতুন সভাপতি হওয়ায় থেমে গেছে ফারুকে পথচলা। গত বছরের আগষ্টে ঘটা করে সভাপতির দায়িত্ব নেওয়া ফারুকের শেষটা সুখকর হয়নি। কেননা তাকে সভাপতি পদ থেকে ছাঁটাই করার সময় অনেক নাটকীয়তা হয়েছে বিসিবিতে। মাত্র ৯ মাসেই তাই থেমে গেলে ফারুকের সভাপতির অধ্যায়।

আরও পড়ুন