২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৫

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

সিপিএল: হুমকির মুখে শাহরুখ খান

সিপিএল: হুমকির মুখে শাহরুখ খান

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫, ১৬:০৩

বলিউড তারকা শাহরুখ খান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার মালিকানাধীন দল ত্রিনবাগো নাইট রাইডার্সে দুই পাকিস্তানি খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করায় কট্টর হিন্দুত্ববাদীদের তীব্র সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন।

নতুন মৌসুমের জন্য দলটি পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও তরুণ খেলোয়াড় উসমান তারিকের সাথে চুক্তি করেছে। আমির আগেও সিপিএলে খেলেছেন, তবে উসমানের জন্য এটি হতে যাচ্ছে অভিষেক মৌসুম।

এই সিদ্ধান্ত সামনে আসতেই কিছু হিন্দু চরমপন্থী শাহরুখের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিভাবে একজন ভারতীয় হিসেবে তিনি পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন। তারা দেশপ্রেমের দোহাই দিয়ে চুক্তি বাতিলের দাবি জানায়।

ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, প্রথমে সোশ্যাল মিডিয়ায় চাপ সৃষ্টি করা হলেও ভবিষ্যতে শাহরুখকে মাঠের বাইরেও চরমপন্থীদের রোষানলে পড়তে হতে পারে।

তবে, এখন পর্যন্ত শাহরুখ খানের দল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা চুক্তি বাতিলের ইঙ্গিত দেয়নি।

এই ঘটনায় বলিউড তারকার ক্রীড়া সম্পৃক্ততা ও রাজনৈতিক টানাপড়েন আবারো আলোচনায় এসেছে।

সূত্র : এক্সপ্রেস নিউজ

আরও পড়ুন