দেশে ফের স্বর্ণের দাম বৃদ্ধি, কার্যকর আজ সকাল থেকেই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১০:২৯
দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৩ জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
আরও পড়ুন
- • প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
- • ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • লেবাননের সার্বভৌমত্ব রক্ষাও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অংশ
- • ট্রাইব্যুনালে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেল পলককে
- • অরিজিতের পর এবার বলিউড থেকে অবসর নিচ্ছেন প্রীতম
- • মার্কিন চুক্তি ঘিরে ইরানে বিক্ষোভের ঝড়
- • ৬ ব্যাংকে ১৩৩৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো ফিলিপাইন
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
