১৫ জুন ২০২৬, সোমবার, ২০:৪১

শিরোনাম
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ট্রাইব্যুনালে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেল পলককে

ট্রাইব্যুনালে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেল পলককে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৯:১৫

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তার উপস্থিতির একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল এলাকায় হাঁটছেন পলক। এ সময় তার পরনে ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি।

ট্রাইব্যুনাল এলাকায় তাকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত কয়েকজন ভিডিওটি ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার পোশাক নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে হাজির হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কোনো পক্ষও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন