১৫ জুন ২০২৬, সোমবার, ২১:০৬

শিরোনাম
প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম দীর্ঘ বিরতির পর চালু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

লেবাননের সার্বভৌমত্ব রক্ষাও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অংশ

লেবাননের সার্বভৌমত্ব রক্ষাও ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার অংশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১৯:৪১

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন।

সোমবার (১৫ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। খবর আল জাজিরার।

বাঘাই বলেন, লেবাননের পরিস্থিতি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এ বিষয়ে তেহরান নিবিড়ভাবে নজর রাখবে। তিনি জোর দিয়ে বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে।

এ সময় তিনি লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশটির বিরুদ্ধে চালানো ‘জায়নবাদী সন্ত্রাসী হামলার’ প্রেক্ষাপটে ইরান নির্দিষ্ট বিবেচনার ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ইরানি মুখপাত্রের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি বা চুক্তির বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন